Author: eubangla

বরিশাল স্টেডিয়ামে এবারও বিপিএল আসরের আয়োজন হচ্ছে না। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে বরিশালবাসীর দীর্ঘদিনের আশা ভেস্তে গেছে। বিপিএল ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো মূলত ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বরিশাল স্টেডিয়ামের সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম পরিদর্শনে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বরিশাল তালিকা থেকে বাদ পড়েছে। বরিশালের ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেছেন, আধুনিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার কাজ অর্ধেক অবস্থায় থেমে থাকায় স্টেডিয়ামের ব্যবহার সীমিত…

Read More

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বর্তমানে সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান, দুর্নীতি দমন ও দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। ১৯৮৩ সালে তিনি শিক্ষাজীবন শুরু করেন বাড়ির…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় বাকবিণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে তুজারপুরের চতলার বিল থেকে নিহতের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে অভিযুক্ত জহিরুল ইসলামের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশিও অস্ত্র, মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে র‌্যাব। সোমবার (১৮ আগস্ট) সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত ২ বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামীতার সম্পর্ক ছিল। ঘটনার দিন ১৩ আগস্ট সদরপুর থেকে রেদোয়ান মোটরসাইকেল যোগে তার বন্ধুর বাড়ি ভাঙ্গা…

Read More

আবির হাসান পারভেজঃ মাদারীপুরের কালকিনিতে ইউএনও’র প্রচেষ্টায় সরকারী জমি দখল মুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানাগেছে, উপজেলার ৭৮ নং রাজদী মৌজার বি,আর,এস খতিয়ান ১, ২১৩০ নং দাগে জমি ০.০৮ একরের মধ্যে . ০০৯৫ একর ভূমিতে অবৈধ স্থাপনা ছিলো। যা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন এর দিক নির্দেশনায় ও কঠোর উদ্যোগে অবৈধ দখলদার মোঃ নান্নু হাওলাদার তার টিনের তৈরি অবৈধ স্থাপনা সরিয়ে ফেলে দখল মুক্ত করে দেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, দখলকৃত খাস জমি উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।

Read More

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, আইসিটি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ

Read More

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজারের বেশি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এও কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত।…

Read More

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজু কেন্দ্রীয় যুবলীগ নেতা মতিউর রহমান বাদশার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন, এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Read More

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তিন ডিআইজি হলেন- ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক ডিবিপ্রধান ডিআইজি (কমানড্যান্ট) মহা. আশরাফুজ্জামান। ছয় অতিরিক্ত ডিআইজি হলেন- ডিএমপি ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, রাজশাহী রেঞ্জ…

Read More

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা পিকআপযোগে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ  আনতে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের…

Read More

রাজবাড়ীর পাংশা পৌরসভার পারনারায়ণপুর এলাকায় স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া ও পরিবারের চাপ সইতে না পেরে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন।  রোববার (১৭ আগস্ট) বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেসবুক লাইভে এসে বিষপান করেন হৃদয় মণ্ডল (২০) নামের ওই যুবক। হৃদয় পারনারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী আশরাফ মণ্ডলের ছেলে।  ফেসবুক লাইভ দেখে তার মামাতো ভাই দ্রুত এসে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে রাতে সে বাড়ি ফিরে যায়। হৃদয় মণ্ডল জানান, তার সঙ্গে একই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় ২-৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এবং বয়স ১৪ বছর বলে…

Read More